প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬
১০ লাখ প্রাণ বাঁচাবে এই রাস্তা: সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ
ডেস্ক ||
সড়কের বেহাল দশা ও ক্রমবর্ধমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা রোধে জাতীয় সংসদে আবেগঘন বক্তব্য দিয়েছেন কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি বলেন, দেবীদ্বার এলাকার মহাসড়ক দ্রুত প্রশস্ত করা হলে অন্তত ১০ লাখ মানুষের জীবন রক্ষা করা সম্ভব হবে।আরও পড়ুন, হাসনাতের ওপর হামলায় জাতীয় যুবশক্তির তীব্র প্রতিক্রিয়াতিনি আবেগঘন কণ্ঠে বলেন, “এই রাস্তা ১০ লাখ মানুষের প্রাণ বাঁচাবে, আপনাদের কাছে আমি ভিক্ষা চাই—দ্রুত রাস্তাটি করে দিন।” সংসদে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, দেবীদ্বার এলাকার সড়ক দীর্ঘদিন ধরে মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। শুধু চলতি মাসেই ২৩ জন মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে বলে তিনি দাবি করেন। তিনি আরও বলেন, দীর্ঘ ১০–১২ বছর ধরে মহাসড়কটির উন্নয়ন কাজ আটকে আছে এবং প্রশাসনিক জটিলতার অজুহাতে অগ্রগতি হচ্ছে না।আরও পড়ুন, ‘জুলাই সনদ বাস্তবায়নই জাতীয় বকেয়া’ : নাহিদ ইসলামসংসদ সদস্য জানান, লাইন অব ক্রেডিট (এলওসি) প্রকল্পে সড়কটি ছয় লেন হওয়ার কথা থাকলেও বাস্তবে তা মাত্র ১৮ ফুট প্রশস্ত অবস্থায় রয়েছে। তিনি সংসদে বলেন, এই পরিস্থিতিতে তিনি নিজ এলাকায় মানুষের ক্ষোভের মুখে পড়ছেন এবং দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রীর প্রতি রুলিং দেওয়ার আহ্বান জানান। তার বক্তব্যে সংসদে এক আবেগঘন পরিবেশ তৈরি হয় বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত