প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬
বনানীর বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
ডেস্ক ||
রাজধানীর বনানী এলাকায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর পাঁচটি ইউনিট। বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বনানী কাঁচাবাজার সংলগ্ন ৪৪ নম্বর ভবনের ১১ তলায় এ আগুনের সূত্রপাত হয়।আরও পড়ুন, পান্তা-ইলিশ, গান-কবিতায় উৎসবমুখর উত্তরা ৭ নম্বর সেক্টর পার্কফায়ার সার্ভিসের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগুনের খবর পেয়ে প্রথমে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় আরও তিনটি ইউনিট যোগ দেওয়া হয়।আরও পড়ুন, যাত্রাবাড়ীতে পাওনা টাকার দ্বন্দ্বে রক্তাক্ত সংঘর্ষ, কলেজছাত্রী নিহততাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি। তবে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যরা নিরবচ্ছিন্নভাবে কাজ চালিয়ে যাচ্ছেন। ঘটনার পর এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ভবনের আশপাশে স্থানীয়দের ভিড় লক্ষ্য করা যায়। এ বিষয়ে পরবর্তী আপডেটের জন্য ফায়ার সার্ভিসের তদন্তের অপেক্ষা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত