প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬
হাদি হত্যা মামলায় অস্ত্র ব্যবসায়ী হেলালের ৩ দিনের রিমান্ড
ডেস্ক ||
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলায় গ্রেপ্তার অস্ত্র বিক্রেতা মো. মাজেদুল হক হেলালকে তিন দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। বুধবার (১৫ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।গ্রেপ্তারকৃত হেলাল চট্টগ্রামের একটি অস্ত্রের দোকান ‘হামিদুল হক আর্মস অ্যান্ড কোং’-এর মালিক বলে জানা গেছে। এর আগে মঙ্গলবার দুপুরে তাকে চট্টগ্রামের চকবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আদালতে হাজির করার পর মামলার তদন্ত কর্মকর্তা ও অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর সহকারী পুলিশ সুপার আবদুল কাদির ভূঞা সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষে আইনজীবী হারুন অর রশিদ রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। পরে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।আরও পড়ুন, জুলাই গণ-অভ্যুত্থানে সরকারের নির্দেশেই ইন্টারনেট বন্ধ ছিল: ট্রাইব্যুনালে সাক্ষ্যমামলার তথ্য অনুযায়ী, গত ১২ ডিসেম্বর রাজধানীর মতিঝিলে জুমার নামাজ শেষে নির্বাচনী প্রচারণা শেষ করে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছিলেন হাদি। দুপুর ২টা ২০ মিনিটের দিকে পল্টন এলাকার বক্স কালভার্ট এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে আসা দুষ্কৃতকারীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল-এ নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয় এবং পরবর্তীতে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।আরও পড়ুন, মানবতাবিরোধী মামলায় হাসানুল হক ইনুকে ঘিরে তীব্র বিতর্কএ ঘটনায় দায়ের করা মামলা পরে হত্যা মামলায় রূপ নেয়। তদন্ত শেষে গত ৬ জানুয়ারি সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি ও ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় গোয়েন্দা পুলিশ। তবে ওই অভিযোগপত্রে অসন্তোষ জানিয়ে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে নারাজির আবেদন করা হলে আদালত অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন। বর্তমানে মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত