প্রিন্ট এর তারিখ : ২৫ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬
কালিয়াকৈরে শান্ত-জাকিরের হোটেলের আড়ালে অপরাধ সাম্রাজ্য
গাজীপুর প্রতিনিধি: ||
গাজীপুরের কালিয়াকৈর থানাধীন চন্দ্রা মহাসড়কসংলগ্ন এলাকায় সাইনবোর্ডবিহীন একাধিক আবাসিক হোটেলের আড়ালে দীর্ঘদিন ধরে গড়ে উঠেছে একটি শক্তিশালী নারী সিন্ডিকেট| স্থানীয় সূত্র, ভুক্তভোগী এবং একাধিক অনুসন্ধানে উঠে এসেছে এই সিন্ডিকেটের মূল হোতা হিসেবে পরিচিত দুই ব্যক্তি, শান্ত ও জাকির| তাদের নেতৃত্বে পরিচালিত এই অবৈধ কার্যক্রমে প্রতিনিয়ত জড়ো হচ্ছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অসহায় নারী, আর প্রতারিত হচ্ছে সাধারণ মানুষ| তবে বাইরে থেকে তালা মেরে চলে তাদের কার্যক্রম| আরো পড়ুন: মাঠে মব, কোণঠাসা পুলিশ বাহিনীচন্দ্রা মহাসড়ক দেশের অন্যতম ব্যস্ততম সড়ক হওয়ায় প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে| এই সুযোগকে কাজে লাগিয়ে মহাসড়কের পাশেই গড়ে উঠেছে সাইনবোর্ডবিহীন আবাসিক হোটেল| বাইরে থেকে সাধারণ অতিথিশালা মনে হলেও ভেতরে চলছে অসামাজিক ও অবৈধ কর্মকাণ্ড| কোনো হোটেলের নাম নেই, নেই ˆবধ লাইসেন্স বা অনুমোদনের চিহ্ন তবুও দিনের পর দিন নির্বিঘ্নে চলছে ব্যবসা|আরো পড়ুন: উত্তরায় হোটেল গ্রান্ট প্লাজা’র আড়ালে নারী সিন্ডিকেটের অভিযোগস্থানীয়দের অভিযোগ, এই হোটেলগুলোতে রাত নামলেই ভিড় বাড়ে| অচেনা লোকজনের আনাগোনা, সন্দেহজনক কার্যকলাপে এলাকাবাসীর জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে| কিন্তু ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না| তদন্তে জানা গেছে, এই অবৈধ কার্যক্রমের নেপথ্যে রয়েছে শান্ত ও জাকির নামে দুই ব্যক্তি| তারা স্থানীয় প্রভাবশালী একটি সিন্ডিকেট গড়ে তুলেছে| ইক্ত শান্ত ও জাকির সিন্ডিকেটটি মূলত নারী পাচার, দেহব্যবসা এবং মাদক লেনদেনের সঙ্গে জড়িত| দেশের বিভিন্ন জেলা থেকে দরিদ্র ও অসহায় নারীদের চাকরির প্রলোভন দেখিয়ে এনে এই হোটেলটিতে আটকে রাখা হয় এমনটাই অভিযোগ|আরো পড়ুন: জ্বালানি সাশ্রয়ে নতুন নির্দেশনা জারি করল সরকারএকাধিক ভুক্তভোগী জানিয়েছেন, তাদেরকে ভালো চাকরির আশ্বাস দিয়ে শহরে আনা হয়| পরে তাদের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় এবং পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়| পালানোর চেষ্টা করলে মারধরসহ নানা নির্যাতনের শিকার হতে হয়|এলাকাবাসীর দাবি, এই সিন্ডিকেটের কারণে এলাকার পরিবেশ দিন দিন খারাপ হয়ে যাচ্ছে| স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে| রাতের বেলা চলাফেরা করা প্রায় অসম্ভব হয়ে উঠেছে| আমরা অনেকবার অভিযোগ করেছি| কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি| তারা খুব প্রভাবশালী, তাই কেউ তাদের বিরুদ্ধে দাঁড়াতে পারে না|আরো পড়ুন: যাত্রাবাড়ীতে পাওনা টাকার দ্বন্দ্বে রক্তাক্ত সংঘর্ষ, কলেজছাত্রী নিহতএমন পরিস্থিতিতে প্রশাসনের ভূমিকা নিয়েও উঠেছে প্রশ্ন| স্থানীয়দের অভিযোগ, পুলিশ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি জানার পরও কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না| বরং কিছু অসাধু কর্মকর্তা নিয়মিত মাসোহারা নিয়ে এই সিন্ডিকেটকে রক্ষা করছে বলে অভিযোগ রয়েছে| যদিও সংশ্লিষ্ট থানার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমরা বিষয়টি খতিয়ে দেখছি| অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে|বিশেষজ্ঞদের মতে, এ ধরনের সিন্ডিকেট শুধু সামাজিক অবক্ষয়ই নয়, বরং আইনশৃঙ্খলার জন্য বড় হুমকি| নারী পাচার ও দেহব্যবসা মানবাধিকার লঙ্ঘনের শামিল এবং এটি দেশের ভাবমূর্তিকেও ক্ষতিগ্রস্ত করে|আরো পড়ুন: রাজধানীতে আক্তারের আবাসিক হোটেল সিন্ডিকেট বিস্তারসংশ্লিষ্টরা বলছেন, এই সমস্যা সমাধানে জরুরি ভিত্তিতে অভিযান পরিচালনা করা প্রয়োজন| অবৈধ হোটেলগুলো বন্ধ করা, জড়িতদের গ্রেফতার করা এবং ভুক্তভোগীদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে| গাজীপুরের চন্দ্রা মহাসড়কে সাইনবোর্ডবিহীন আবাসিক হোটেলের আড়ালে চলা শান্ত ও জাকিরের নারী সিন্ডিকেট এখন জনজীবনের জন্য এক বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে| প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ ছাড়া এই অবৈধ কার্যক্রম বন্ধ করা সম্ভব নয়| সাধারণ মানুষের প্রত্যাশা আইনের শাসন প্রতিষ্ঠা করে এই ধরনের অপরাধ চক্রের মূলোৎপাটন করা হোক|আরো পড়ুন: কোন্দলের আগুনে পুড়ছে রাজনীতিএবিষয়ে কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ বলেন, চন্দ্রা মহাসড়কসংলগ্ন এলাকায় সাইনবোর্ডবিহীন আবাসিক হোটেল ও কথিত নারী সিন্ডিকেটের বিষয়ে বিভিন্ন মাধ্যমে অভিযোগ পাওয়া গেছে| বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে নিয়েছি এবং ইতোমধ্যে প্রাথমিক অনুসন্ধান শুরু করা হয়েছে| যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠী অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে| তিনি আরও বলেন, পুলিশ কোনো ধরনের অনৈতিক কার্যক্রমকে প্রশ্রয় দেয় না| এলাকার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে| সাধারণ জনগণকে এ বিষয়ে নির্ভয়ে তথ্য দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনাদের সহযোগিতা পেলে অপরাধ দমন আরও সহজ হবে|
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত