প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬
মিঠাপুকুর উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা উদযাপন
সংবাদ দিগন্ত ||
রংপুরের মিঠাপুকুরে বাংলা নববর্ষ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এসময় অংশগ্রহণকারীরা রঙিন পোশাক, ব্যানার-ফেস্টুন ও ঐতিহ্যবাহী সাজে সজ্জিত হয়ে বাঙালির চিরায়ত সংস্কৃতির বহিঃপ্রকাশ ঘটান।আরো পড়ুন, পীর শামীম হত্যাকাণ্ডে জামায়াত নেতার নামে মামলাঅনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিঠাপুকুরের মাননীয় সংসদ সদস্য গোলাম রব্বানী, রংপুর জামায়াতের জেলা সেক্রেটারি মাও. মোঃ এনামুল হক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ পারভেজ, সহকারী কমিশনার (ভূমি) আশিক জামান, উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী এবং সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম নিক্সন পাইকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।বক্তারা বলেন, পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে পরিচিত করে এবং সামাজিক সম্প্রীতি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।উৎসবটি ঘিরে পুরো এলাকায় ছিল আনন্দ-উচ্ছ্বাসের আমেজ, যা বাঙালির অসাম্প্রদায়িক চেতনাকে নতুন করে স্মরণ করিয়ে দেয়।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত