প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬
পান্তা-ইলিশ, গান-কবিতায় উৎসবমুখর উত্তরা ৭ নম্বর সেক্টর পার্ক
ডেস্ক ||
বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টর পার্কে। মঙ্গলবার এক অরাজনৈতিক সামাজিক সংগঠন কর্মজীবীদের উদ্যোগে এই আয়োজন অনুষ্ঠিত হয়। বর্ষবরণ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। এর মধ্যে ছিল পান্তা-ইলিশ ভোজ, কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণী এবং আলোচনা সভা। আয়োজনগুলোতে অংশগ্রহণ করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।আরও পড়ুন, বৈশাখকে সামনে রেখে রাতভর আলপনা আঁকায় ব্যস্ত গুলশানবাসীএছাড়া কল্যাণ সমিতির উদ্যোগে তিনদিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। মেলায় শতাধিক স্টলে বিভিন্ন ধরনের দেশীয় পণ্য প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। প্রতিটি স্টলেই দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও সাবেক এমপি এম এ খালেক, সভাপতি আনোয়ার হোসেন মুন্সী, সাবেক যুগ্ম সম্পাদক কাজী কবিরী, কার্যকরী সভাপতি প্রকৌশলী মুজাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক নাছিমা হাসান, সদস্য মন্টু, সেলিম, সুমন নাছিরিন খান্দকার ও কোহিনূর খান্দকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।আরও পড়ুন, পহেলা বৈশাখে রাজধানীতে কড়া নিরাপত্তা, শাহবাগ-রমনা এলাকায় ব্যাপক ট্রাফিক ডাইভারশনআয়োজকরা জানান, বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত