প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬
বরিশালে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মৃত বেড়ে ১৬
ডেস্ক ||
রিশালে হাম নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এতে করে বরিশাল বিভাগে হামে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ জনে।সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়। আরও পড়ুন, চট্টগ্রাম বন্দরে আজ রাতেই আসছে ৬৮ হাজার টন ডিজেলমৃত শিশুরা হলো বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের ফারুক হাওলাদারের দুই বছরের মেয়ে মাহি এবং বরগুনার আমতলী উপজেলার কুকুয়া এলাকার ইমরানের সাত মাস বয়সী মেয়ে ইরামনী। হাসপাতাল থেকে জানা যায়, এখন হাসপাতালের হাম আইসোলেশন কক্ষে ১১৭ জন রোগী রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৬ জন ভর্তি হয়েছেন। ৩৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আরও পড়ুন, উৎসবমুখর আয়োজনে বাসাইলে পহেলা বৈশাখ উদযাপনএই বছরের শুরু থেকে এপ্রিল পর্যন্ত হাসপাতালে ৪৭৬ জন হাম আক্রান্ত রোগী এসেছেন। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে জানা যায়, এই বছর বিভাগের হাসপাতালগুলোতে হাম নিয়ে ১ হাজার ৩৫০ জন এসেছেন। এর মধ্যে ৫৭ জনের হাম ধরা পড়েছে। হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. আব্দুল মুনয়েম বলেন, সাম্প্রতিক মৃত্যুগুলো দুঃখজনক। বেশিরভাগ শিশুই টিকার আওতায় আসেনি। চিকিৎসকরা সীমাবদ্ধতা থাকলেও আন্তরিকভাবে চিকিৎসা দিয়ে যাচ্ছেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত