প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬
এপ্রিলের প্রথম ১২ দিনে রেমিট্যান্স ১৪৩ কোটি ডলার প্রবাহে নতুন উর্ধ্বগতি
সংবাদ দিগন্ত ||
চলতি এপ্রিল মাসের প্রথম ১২ দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ১৪৩ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২.৩০ টাকা হিসেবে) এর পরিমাণ প্রায় ১৭ হাজার ৫৯৪ কোটি টাকা। গড়ে প্রতিদিন দেশে এসেছে প্রায় ১১ কোটি ৯৮ লাখ ডলার রেমিট্যান্স।(১৩ এপ্রিল) এ তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।আরো পড়ুন , মানি মার্কেটে নতুন দুটি রেফারেন্স রেট চালু করছে বাংলাদেশ ব্যাংকতিনি বলেন, গত বছরের একই সময়ের তুলনায় এবার রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। গত বছর একই সময়ে দেশে এসেছিল ১০৫ কোটি ২০ লাখ ডলার, যা এবার উল্লেখযোগ্যভাবে বেশি।বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ১২ এপ্রিল পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৭৬৪ কোটি ৫০ লাখ ডলার, যা আগের বছরের তুলনায় ২১ দশমিক ১০ শতাংশ বেশি।এর আগে মার্চ মাসে দেশে এসেছে ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার, যা একক মাস হিসেবে দেশের ইতিহাসে সর্বোচ্চ। ফেব্রুয়ারিতে রেমিট্যান্স আসে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার এবং জানুয়ারিতে আসে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত