প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬
সংস্কার অধ্যাদেশ বাতিল ও পরিবর্তনে তীব্র ক্ষোভ জামায়াতের
সংবাদ দিগন্ত ||
বিগত অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা বিভিন্ন সংস্কারমূলক অধ্যাদেশ বাতিল ও পরিবর্তনের তীব্র সমালোচনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির অভিযোগ, এসব সিদ্ধান্তের মাধ্যমে জনগণের দীর্ঘদিনের লড়াই ও আকাঙ্ক্ষাকে অপমান করা হচ্ছে। (১৩ এপ্রিল) বিকেলে রাজধানীর মগবাজারে দলীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে জামায়াতের শীর্ষ নেতারা ও আইনজীবীরা এ অভিযোগ তোলেন। আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও চিফ হুইপের সাম্প্রতিক বিভিন্ন বক্তব্যের প্রতিবাদে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন বলেন, অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে ১৩৩টি অধ্যাদেশ জারি করেছিল। এর মধ্যে ১১০টি পাস হলেও গুরুত্বপূর্ণ ৭টি অধ্যাদেশ রহিত এবং ১৬টি অধ্যাদেশ ল্যাপস বা তামাদি করা হয়েছে।আরো পড়ুন , জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় নতুন বাংলাদেশ গড়তে চায় এনসিপি তরিকুল ইসলামতারা অভিযোগ করেন, বিচার বিভাগের পৃথক সচিবালয় গঠন, স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা এবং মানবাধিকার সংক্রান্ত গুরুত্বপূর্ণ সংস্কারগুলো বাদ দেওয়া হয়েছে। তাদের দাবি, এসব সংস্কারের জন্যই গত ১৬ বছর জনগণ আন্দোলন ও আত্মত্যাগ করেছে।ব্যারিস্টার মোমেন আরও অভিযোগ করেন, সংসদীয় বিশেষ কমিটিতে বিরোধী দলের নোট অব ডিসেন্ট উপেক্ষা করে সরকার একতরফাভাবে রিপোর্ট পেশ করেছে এবং আলোচনার পর্যাপ্ত সময় দেওয়া হয়নি। তিনি বলেন, অনেক বিল পাসের মাত্র কয়েক মিনিট আগে সংসদ সদস্যদের হাতে কপি দেওয়া হয়েছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী।তিনি আরও দাবি করেন, পুলিশ কমিশন অধ্যাদেশ ও ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ নিয়ে সরকার স্বচ্ছতা বজায় রাখেনি। বিশেষ করে ব্যাংক রেজল্যুশন কাঠামো পরিবর্তন করে অপরাধীদের শাস্তির বদলে অঙ্গীকারনামার ভিত্তিতে ব্যাংক ফেরত দেওয়ার সুযোগ রাখা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত