প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬
পহেলা বৈশাখে রাজধানীতে কড়া নিরাপত্তা, শাহবাগ-রমনা এলাকায় ব্যাপক ট্রাফিক ডাইভারশন
সংবাদ দিগন্ত ||
পহেলা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা ও ব্যাপক ট্রাফিক নিয়ন্ত্রণ। রোববার (১২ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার জানান, ১৪ এপ্রিল ভোর ৫টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রমনা পার্ক, রমনা বটমূল, সোহরাওয়ার্দী উদ্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় রাস্তা বন্ধ থাকবে বা রোড ডাইভারশন কার্যকর থাকবে।ডিএমপি জানিয়েছে, গুরুত্বপূর্ণ একাধিক পয়েন্টে ব্যারিকেড বসানো হবে। এর মধ্যে রয়েছে বাংলামোটর, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, পুলিশ ভবন, সুগন্ধা, কাকরাইল চার্চ, কদম ফোয়ারা, হাইকোর্ট (পশ্চিম), শহীদুল্লাহ হল, রমনা ক্রসিং, ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টার, জগন্নাথ হল, ভাস্কর্য ক্রসিং, নীলক্ষেত ও কাঁটাবন ক্রসিং।আরো পড়ুন , বৈশাখকে সামনে রেখে রাতভর আলপনা আঁকায় ব্যস্ত গুলশানবাসীট্রাফিক ব্যবস্থাপনায় বিকল্প রুটও নির্ধারণ করা হয়েছে। মিরপুর-ফার্মগেট থেকে শাহবাগগামী যানবাহন বাংলামোটর হয়ে মগবাজার বা ইন্টারকন্টিনেন্টাল হয়ে মিন্টো রোড ব্যবহার করতে পারবে। একইভাবে গোলাপশাহ মাজার, হাইকোর্ট ও সায়েন্সল্যাব এলাকার যানবাহনের জন্য আলাদা বিকল্প পথ নির্ধারণ করা হয়েছে।এছাড়া রমনা পার্ক, রমনা বটমূল ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গাড়ি পার্কিংয়ের জন্য নির্দিষ্ট স্থান ঘোষণা করা হয়েছে। নেভী গ্যাপ থেকে হলি ফ্যামিলি হাসপাতাল, মৎস্য ভবন থেকে সেগুনবাগিচা, কাঁটাবন থেকে নীলক্ষেত হয়ে পলাশী এবং আ. গণি রোড ও সচিবালয় লিংক রোডে পার্কিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত