প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬
মাদারীপুর সদর মডেল ও কালকিনি থানার বিশেষ অভিযানে ২১ জন আসামিকে গ্রেফতার করলেন থানা পুলিশ
মোঃ সবুজ খান, , মাদারীপুর ||
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাদারীপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান মহোদয়ের নির্দেশনায় সদর মডেল থানা ও কালকিনি থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হয়। অফিসার ইনচার্জ, সদর মডেল মডেল ও কালকিনি থানার নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধের সাথে জড়িত মোট ২১ জন আসামিকে গ্রেফতার করলেন।আরও পড়ুন, একদিনেই বিজিবির অভিযানে উদ্ধার ৪ কেজি গাজাসহ ৫৫৩ বোতল মাদকমাদারীপুর সদর মডেল থানায় ০২টি সিআর পরোয়ানা, নিয়মিত মামলায় ০৭ জন ও পুলিশ আইনের ৩৪ ধারায় ০২ জনসহ মোট ১১ জন আসামীকে গ্রেফতার হয়। কালকিনি থানায় ০১টি ৬ মাসের সাজাপ্রাপ্ত সিআর এবং ০১টি সিআর পরোয়ানাভূক্ত আসামী এবং নিয়মিত মামলায় ০৮ জন ও ফৌঃ কাঃ বিঃ ১৫১ ধারায় ০১ জনসহ মোট ১০ জন আসামী গ্রেফতার করা হয়।আরও পড়ুন, নিহত আরমানের পরিবারের প্রতি এমপি কামরুলের সমবেদনাউল্লেখ্য, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী, চাঁদাবাজসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বললেন ।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত