প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬
দুপচাঁচিয়া পাল্লাপাড়া দাখিল মাদ্রাসা এসএসসি ২০২৬ এর পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত
ডেস্ক ||
পাল্লাপাড়া দাখিল মাদ্রাসার-২০২৬ ব্যাচের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১৩ এপ্রিল) দুপুর ১১ঘটিকায় মাদ্রাসা মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির সদস্য মোঃশাহিনুর ইসলাম এর সভাপতিত্বে ও মাদ্রাসা শিক্ষক মোঃ সাখাওয়াত হোসেন এর পরিচালনায় অনুষ্ঠিত এ আয়োজনে উপস্থিত ছিলেন,মাদ্রাসার সুপারিটেনডেন্ট মোঃ গোলাম মোস্তফা। আরও পড়ুন, শ্রীপুরে জমি বিরোধে বৃদ্ধকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগশিক্ষক প্রতিনিধি এ,টি,এম সামাদ কোব্বাদ, মোঃ এমদাদুল হক,মোছাঃ শিরীন আক্তার ও আমন্ত্রিত ব্যক্তিবর্গ বাংলাদেশ প্রেস ক্লাব দুপচাঁচিয়া উপজেলা শাখা কমিটির সভাপতি মোঃ তালাশ তালুকদার সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।এছাড়া মাদ্রাসার শিক্ষক-কর্মচারী,শিক্ষার্থী ও অভিভাবক ও দাতা সদস্য,সুধীজন উপস্থিত ছিলেন। মাদ্রাসা সূত্রে জানা যায়,চলতি বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ১০ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করবে। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীরা মাদ্রাসা সকল শিক্ষক,শিক্ষিকাদের ফুলেল শুভেচ্ছা জানান। আরও পড়ুন, উষ্টি বাজারে বিকাশ প্রতারক চক্রের ২ সদস্য আটকপরে বিদ্যালয় ও ম্যানেজিং কমিটি পক্ষ থেকে বিদায়ী শিক্ষার্থীদের কলম স্কেল বোর্ড় সহ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় পরীক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত