প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬
শ্রীপুরে জমি বিরোধে বৃদ্ধকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ
এম.মুনসুরুল ইসলাম মাসুম,, শ্রীপুর,গাজীপুর: ||
গাজীপুরের শ্রীপুর উপজেলায় জমিজমা ও চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শুক্রবার (১০ এপ্রিল) সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটে উপজেলার লতিফপুর এলাকায় এ ঘটনা ঘটে।আরও পড়ুন, লামা সদর ১নং ওয়ার্ডে নতুন নেতৃত্বের বার্তা — মাঠে শামশুল হকভুক্তভোগী মজিবুর রহমান (৬৬) অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে প্রতিবেশী আকরাম (৬৮) ও মোজাম্মেল হক (৬০)সহ আরও কয়েকজন তাদের চলাচলের রাস্তায় বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলছিল। অভিযোগে বলা হয়, ঘটনার দিন অভিযুক্তরা দেশীয় অস্ত্র—দা, লাঠি ও লোহার রড নিয়ে তার বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে এবং অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে। প্রতিবাদ করলে তারা তাকে এলোপাথাড়ি মারধর করে গুরুতর আহত করে।আরও পড়ুন, উষ্টি বাজারে বিকাশ প্রতারক চক্রের ২ সদস্য আটকএকপর্যায়ে তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে বুকে আঘাত করা হয় এবং গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী। এছাড়া হামলাকারীরা তার বাগান থেকে ৮-১০টি বাঁশ কেটে ক্ষতিসাধন করে। এ সময় পরিবারের সদস্যরা এগিয়ে এলে তাদেরকেও মারধরের হুমকি দেওয়া হয় এবং ভবিষ্যতে সুযোগ পেলে প্রাণনাশসহ বিভিন্ন ধরনের ক্ষতির হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে অভিযুক্তরা। পরে স্থানীয়দের সহযোগিতায় আহত মজিবুর রহমানকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত