প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬
অবরোধ ভাঙলে ‘ফাস্ট অ্যাটাক শিপ’ ধ্বংসের হুমকি
ডেস্ক ||
মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর ঘোষণার পর ইরানের সব বন্দর অবরোধ শুরু করেছে মার্কিন নৌবাহিনী। সোমবার স্থানীয় সময় সকালে ট্রাম্প তাঁর নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম Truth Social-এ দেওয়া এক পোস্টে কঠোর হুঁশিয়ারি দেন। তিনি বলেন, অবরোধ ভাঙার চেষ্টা করলে ইরানের যেকোনো ‘ফাস্ট অ্যাটাক শিপ’ তাৎক্ষণিকভাবে ধ্বংস করে দেওয়া হবে।আরও পড়ুন, ইরাকে প্রেসিডেন্ট নির্বাচিত কুর্দি নেতা নিজার আমেদিপোস্টে ট্রাম্প দাবি করেন, ইতোমধ্যে ইরানের নৌবাহিনীর ১৫৮টি জাহাজ ধ্বংস করা হয়েছে এবং অবশিষ্ট দ্রুতগামী আক্রমণকারী জাহাজগুলোকে এতদিন বড় হুমকি হিসেবে বিবেচনা করা হয়নি। তবে এখন থেকে এসব জাহাজ অবরোধ এলাকায় প্রবেশের চেষ্টা করলে সরাসরি আঘাত হানা হবে। তিনি আরও বলেন, সমুদ্রপথে মাদক চোরাচালান ঠেকাতে যুক্তরাষ্ট্র যে কৌশল ব্যবহার করে, একই পদ্ধতি প্রয়োগ করা হবে ইরানের এসব নৌযানের ক্ষেত্রেও।আরও পড়ুন, ইরানের বন্দরে মার্কিন অবরোধের দাবি, উত্তপ্ত মধ্যপ্রাচ্য পরিস্থিতিঅবরোধ কার্যকর হয়েছে ইরানি সময় সোমবার সন্ধ্যা সাড়ে পাঁচটায়, যা ওয়াশিংটনের সময় সকাল ১০টা এবং বাংলাদেশ সময় রাত ৮টার সমান। এদিকে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড বা CENTCOM জানিয়েছে, নির্ধারিত জলসীমায় কোনো জাহাজ প্রবেশ করলে তা আটক, দিক পরিবর্তন কিংবা জব্দ করা হতে পারে। বিশ্লেষকদের মতে, এই অবরোধ মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে এবং আন্তর্জাতিক বাণিজ্য ও নিরাপত্তায় বড় প্রভাব ফেলতে পারে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত