প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬
রাস্তা পারাপারে নিয়ম ভাঙলেই শাস্তি, কঠোর ট্রাফিক নিয়ন্ত্রণে ডিএমপি
সংবাদ দিগন্ত ||
রাজধানীতে রাস্তা পারাপারে নিয়ম না মানলে পথচারীদেরও জেল-জরিমানার আওতায় আনার ঘোষণা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ—ডিএমপি।রবিবার জারি করা এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়, জেব্রা ক্রসিং, ফুটওভারব্রিজ বা আন্ডারপাস ব্যবহার না করে রাস্তা পার হলে অনধিক এক মাসের কারাদণ্ড বা সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা—বা উভয় দণ্ড দেওয়া হতে পারে।ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ারের সই করা এ বিজ্ঞপ্তিতে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী পথচারী ও চালকদের জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।আরো পড়ুন , শুধু মন্ত্রী বদলে শিক্ষার মান বাড়বে না: শিক্ষামন্ত্রীএতে বলা হয়, নির্ধারিত স্থান ছাড়া যাত্রী বা পণ্য ওঠানামা করালে সর্বোচ্চ ৫ হাজার টাকা জরিমানা এবং চালকের লাইসেন্সে এক পয়েন্ট কাটা হবে।এছাড়া উল্টো পথে গাড়ি চালানো বা সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে অনধিক তিন মাসের কারাদণ্ড বা ১০ হাজার টাকা জরিমানা—বা উভয় দণ্ড দেওয়া হবে।সড়কে শৃঙ্খলা ফেরাতে রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে আধুনিক ট্রাফিক সিগন্যাল বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানানো হয়।ইতোমধ্যে ইন্টারকন্টিনেন্টাল, বাংলামোটর, ফার্মগেট, বিজয় সরণি ও গুলশানের বিভিন্ন ক্রসিংয়ে সিগন্যাল লাইট বসানো হয়েছে।সব মিলিয়ে, নিরাপদ ও সুশৃঙ্খল যাতায়াত নিশ্চিত করতে রাজধানীতে কঠোর অবস্থানে যাচ্ছে ডিএমপি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত