প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬
আগামী বাজেটে বাড়তি করের খড়গ আসবে না : বাণিজ্যমন্ত্রী
ডেস্ক ||
আসন্ন ২০২৬–২৭ অর্থবছরের জাতীয় বাজেটে দেশের ব্যবসায়ীদের ওপর নতুন করে কোনো করের চাপ বা ‘খড়গ’ নামবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।আরও পড়ুন, বৈশাখ মানেই নবজাগরণ: ঐতিহ্য-সংস্কৃতির সঙ্গে উন্নয়নের অঙ্গীকার প্রধানমন্ত্রীরতিনি বলেন, রাজস্ব ব্যবস্থায় শৃঙ্খলা আনতে সরকার করের হার বাড়ানোর পথে নয়; বরং করদাতার সংখ্যা বাড়ানোর ওপর জোর দিচ্ছে। এতে বিদ্যমান করদাতাদের ওপর বাড়তি চাপ না দিয়েই রাজস্ব আহরণ বাড়ানো সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।আরও পড়ুন, নববর্ষ ঘিরে নাশকতার শঙ্কা নেই: রমনায় কড়া নিরাপত্তায় র্যাবসোমবার রাজধানীর Hotel InterContinental Dhaka-এ আয়োজিত ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর প্রাক-বাজেট আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, জাতীয় রাজস্ব বোর্ড এবং অর্থ মন্ত্রণালয় কর কাঠামো উন্নয়নে যে পরিকল্পনা নিয়েছে, তার ইতিবাচক প্রভাব আগামী বাজেট ও পরবর্তী বছরগুলোতে দৃশ্যমান হবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত