প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬
গণভোটের রায় বাস্তবায়ন না হলে সাংবিধানিক সংকট : শিশির মনির
সংবাদ দিগন্ত ||
গণভোটের রায় বাস্তবায়ন না হলে দেশ নতুন করে সাংবিধানিক ও অনাস্থার সংকটে পড়তে পারে বলে সতর্ক করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।সোমবার রাজধানীর আইইডিবি মিলনায়তনে আয়োজিত এক জাতীয় সেমিনারে কিনোট পেপার উপস্থাপনকালে তিনি এ মন্তব্য করেন।গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার: সংকটের মুখোমুখি দেশ’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে ১১ দলীয় ঐক্য।শিশির মনির বলেন, গণঅভ্যুত্থান কখনো সংবিধান মেনে হয় না, বরং এটি সংবিধানের বাইরেই সংঘটিত হয়। অথচ এই রাজনৈতিক বিষয়টিকে এখন আদালতের বিষয়বস্তুতে পরিণত করা হয়েছে।আরও পড়ুন, বিএনপি নিজেদের নির্বাচনি ইশতেহার নিজেরাই লঙ্ঘন করেছে: জামায়াত আমিরতিনি আশা প্রকাশ করে বলেন, আগামী ১৯ তারিখ আদালত খোলার পর সংবিধান সংস্কার বাস্তবায়নের প্রশ্নটি সামনে আসবে।তার মতে, আদালত যদি স্বাধীনভাবে দাঁড়াতে পারে, তবে এ ক্ষেত্রে সরকারের বিরুদ্ধে রায় দেওয়াই হবে যুক্তিসঙ্গত পদক্ষেপ।সংবিধান সংস্কারের প্রক্রিয়া তুলে ধরে তিনি বলেন, গণভোটের ফলাফল মেনে ১৮০ দিনের জন্য একটি সংবিধান সংস্কার সভা আহ্বান করতে হবে।এছাড়া, সংসদকে উচ্চকক্ষ ও নিম্নকক্ষে বিভক্ত করে প্রতিনিধিত্বমূলক কাঠামো গড়ে তোলার কথাও উল্লেখ করেন তিনি।তিনি সতর্ক করে বলেন, এসব পদক্ষেপ গ্রহণ না করা হলে তা ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায় হিসেবে বিবেচিত হবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত