প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬
লামা হোটেল কোহিনূর আবাসিক: মাদকের সর্গরাজ্য , প্রশাসনের হস্তক্ষেপ জরুরি
ডেস্ক ||
বান্দরবানের লামা উপজেলায় অবস্থিত হোটেল কোহিনূর আবাসিককে ঘিরে উঠেছে গুরুতর অভিযোগ। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে এই আবাসিক হোটেলটি মাদকের নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে, যেখানে প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে আসা অপরিচিত ব্যক্তিরা অবস্থান নিয়ে অবাধে মাদক বাণিজ্য পরিচালনা করছে।আরও পড়ুন, চেঙ্গী-মাইনী নদীর পাড়ে চাকমা সম্প্রদায়ের ফুল বিজু উৎসবঅভিযোগ রয়েছে, প্রচলিত নিয়ম অনুযায়ী কোনো আবাসিক হোটেলে অতিথি উঠলে তার পূর্ণাঙ্গ তথ্য—জাতীয় পরিচয়পত্রসহ—রেজিস্টার খাতায় লিপিবদ্ধ করার বাধ্যবাধকতা থাকলেও, এই হোটেলে তা সম্পূর্ণভাবে উপেক্ষিত। কোনো প্রকার যাচাই-বাছাই ছাড়াই প্রতিদিন অসংখ্য ব্যক্তি এখানে অবস্থান করছে, যা নিরাপত্তা ও আইনশৃঙ্খলার জন্য মারাত্মক হুমকি হিসেবে দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, হোটেলটি এখন কার্যত মাদকসেবী ও ব্যবসায়ীদের মিলনকেন্দ্রে রূপ নিয়েছে। এখান থেকে বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এতে করে এলাকার তরুণ সমাজ ভয়াবহ বিপদের মুখে পড়ছে এবং সামাজিক অবক্ষয় দ্রুত বৃদ্ধি পাচ্ছে।আরও পড়ুন, বেলাল হত্যা মামলার মূল আসামি রিপন গ্রেপ্তার, স্বস্তি ফিরেছে বরিশালেএ বিষয়ে হোটেল কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে তিনি দায় এড়িয়ে গিয়ে বলেন, এটি স্থানীয় হোটেল, তাই রেজিস্টার বা পরিচয়পত্র নেওয়ার প্রয়োজন নেই।” এমন বক্তব্য আইনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনের শামিল বলে মনে করছেন সচেতন মহল। এলাকাবাসীর জোর দাবি, দ্রুত সময়ের মধ্যে প্রশাসন যেন বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে। অন্যথায়, এই অবৈধ কার্যক্রমের বিস্তার পুরো এলাকাকে চরম নিরাপত্তা ঝুঁকির মধ্যে ফেলতে পারে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত