প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬
ক্ষমতা হারিয়ে সংকটে আওয়ামী লীগ মাঠে সক্রিয় নেতৃত্ব চায় তৃণমূল
সংবাদ দিগন্ত ||
ক্ষমতা হারানোর পর রাজনৈতিক সংকটে পড়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।দলের তৃণমূল পর্যায়ে বাড়ছে উদ্বেগ ও হতাশা। নেতাকর্মীদের দাবি, বর্তমান পরিস্থিতি মোকাবিলায় শীর্ষ নেতৃত্বকে দ্রুত দেশে ফিরে সক্রিয় ভূমিকা নিতে হবে।তাদের মতে, বিদেশে অবস্থান করে দল পরিচালনা কার্যত অকার্যকর হয়ে পড়েছে।মাঠপর্যায়ের নেতারা বলছেন, রাজনৈতিক পরিবর্তনের পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে—এমন প্রত্যাশা থাকলেও বাস্তবে তা হয়নি।অনেক এলাকায় দলীয় কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়েছে। কিছু জায়গায় সীমিত কার্যক্রম চালানোর চেষ্টা হলেও নানা বাধার মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ রয়েছে।আরো পড়ুন , মব কালচার নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা দাবি এনসিপিরতৃণমূল নেতাদের মতে, মামলার কারণে অনেক নেতা এলাকায় ফিরতে পারছেন না। ফলে সংগঠন দুর্বল হয়ে পড়ছে এবং কর্মীদের মধ্যে হতাশা বাড়ছে।এ পরিস্থিতিতে কেন্দ্রীয় নেতৃত্ব মাঠে না নামলে দল পুনর্গঠন কঠিন হয়ে পড়বে বলেও মনে করছেন তারা।তবে দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম জানিয়েছেন, নেতৃত্ব দেশের ভেতরে ও বাইরে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং উপযুক্ত সময়ের অপেক্ষায় রয়েছে।বিশ্লেষকদের মতে, বর্তমান রাজনৈতিক ও আইনি বাস্তবতায় দলটির সামনে বড় চ্যালেঞ্জ তৈরি হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত