প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬
সেনাবাহিনীতে রাজনৈতিক প্রভাব গ্রহণযোগ্য নয় : তারেক রহমান
সংবাদ দিগন্ত ||
সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়—এটি রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জাতীয় প্রতিষ্ঠান বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।রোববার ঢাকার সেনানিবাসে সশস্ত্র বাহিনীর দরবারে তিনি এসব কথা বলেন।তারেক রহমান বলেন, সেনাবাহিনীর মূল দায়িত্ব দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা করা, এবং এই দায়িত্ব পালনে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা বিভাজন গ্রহণযোগ্য নয়।তিনি সেনাবাহিনীর সদস্যদের পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান।তার বক্তব্যে তিনি অতীতের বিভিন্ন ঘটনাকে তুলে ধরে বলেন, নানা সময়ে সেনাবাহিনীকে দুর্বল ও বিতর্কিত করার চেষ্টা হয়েছে। আরো পড়ুন , বনানীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন অংশ নিলেন স্বাস্থ্যপ্রতিমন্ত্রীবিশেষ করে পিলখানা হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ওই ঘটনা সেনাবাহিনীর জন্য বড় ক্ষতির কারণ হয়েছিল।তিনি দাবি করেন, বর্তমান পরিস্থিতি ও অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সেনাবাহিনীর আরও স্বচ্ছ ও পেশাদার ভূমিকা প্রয়োজন, বিশেষ করে ভবিষ্যতের জাতীয় নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ সময়ে।সেনাবাহিনীর আধুনিকায়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথাও তিনি উল্লেখ করেন। তার মতে, সেই সময় গড়ে ওঠা দেশপ্রেম ও শক্তিশালী মনোভাব এখনো ধরে রাখা জরুরি।তিনি আরও বলেন, একটি ঐক্যবদ্ধ সশস্ত্র বাহিনী থাকলে বাংলাদেশের সার্বভৌমত্ব আরও শক্তিশালী থাকবে।এছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর অংশগ্রহণকে তিনি দেশের একটি বড় অর্জন হিসেবে উল্লেখ করেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত