প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬
চাপ যত বেশি প্রতিরোধ তত শক্তিশালী ইসমাইল কানির হুঁশিয়ারি
সংবাদ দিগন্ত ||
মধ্যপ্রাচ্যে ৪০ দিনের ভয়াবহ যুদ্ধের পর যুক্তরাষ্ট্র ও ইরানের শীর্ষ নেতাদের আলোচনার পর নতুন করে আলোচনায় এসেছে ইরান-নেতৃত্বাধীন রাজনৈতিক ও সামরিক জোট ‘অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স’।এই জোটকে আগের চেয়ে আরও শক্তিশালী ও সংহত হয়েছে বলে দাবি করেছেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কানি।তিনি বলেন, ইসরায়েল মনে করে প্রতিরোধ যোদ্ধাদের ওপর চাপ সৃষ্টি করে তাদের দুর্বল করা সম্ভব, কিন্তু বাস্তবে চাপ যত বাড়ে, প্রতিরোধ তত বেশি শক্তিশালী ও সংগঠিত হয়ে ওঠে।আরো পড়ুন , হরমুজ প্রণালি পেরোল মার্কিন যুদ্ধজাহাজকানি আরও বলেন, প্রতিরোধের সংস্কৃতি এমন যে, তারা কোনো চাপেই ভেঙে পড়ে না, বরং আরও দৃঢ় ও ঐক্যবদ্ধ হয়ে উঠে।উল্লেখ্য, ‘প্রতিরোধ জোট’ মূলত ইরান-সমর্থিত একটি অনানুষ্ঠানিক রাজনৈতিক ও সামরিক জোট, যার মধ্যে রয়েছে লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি, ফিলিস্তিনের হামাস এবং সিরিয়া ও ইরাকের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী।এর আগে তেহরান জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো যুদ্ধবিরতি আলোচনায় ‘লেবাননসহ পুরো প্রতিরোধ জোট’কে অন্তর্ভুক্ত করতে হবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত