প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬
শাবিপ্রবির উন্নয়ন এক ছাতার নিচে আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
ডেস্ক ||
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পগুলোকে একটি সমন্বিত প্রকল্পের আওতায় এনে প্রস্তাব করতে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বিশ্ববিদ্যালয়কে আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, সরকারের পক্ষ থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা করা হবে। শনিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এসএমই ফাউন্ডেশন এবং সাস্ট ক্যারিয়ার ক্লাবের যৌথ উদ্যোগে দিনব্যাপী 'Youth Entrepreneurship & Startups for Students (YESS)' শীর্ষক কর্মশালায় তিনি এ আহ্বান জানান। এই কর্মশালায় শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার এবং সৃজনশীল ব্যবসা ধারণা ও স্টার্টআপ বিকাশে সহায়তা প্রদানের লক্ষ্যে আয়োজন করা হয়েছিল।বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সিলেটের দুই প্রান্তে দুটি বড় বিদ্যাপীঠ রয়েছে - শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। তিনি আশা করেন যে এই দুটি প্রতিষ্ঠান 'নলেজ ব্যাজ' বা জ্ঞানের বাতিঘর হিসেবে কাজ করবে সিলেটের সামগ্রিক উন্নয়নের জন্য। তিনি সিলেটের কৃতি সন্তানদের অবদানের কথা স্মরণ করেছেন এবং বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার পেছনে সাবেক স্পিকার হুমায়ূন রশিদ চৌধুরীর অসামান্য অবদানের কথা উল্লেখ করেছেন। তিনি আরও বলেছেন যে সারা সিলেট বিভাগের উন্নয়নে যিনি অবিসংবাদিত নেতা হিসেবে কাজ করেছেন, সেই প্রয়াত নেতা সাইফুর রহমান সাহেবের অবদানও অনস্বীকার্য।আরও পড়ুন, মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রশাসনিক অস্থিরতাবিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন যে উপাচার্য ও উপ-উপাচার্য বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত ও একাডেমিক উন্নয়নের কিছু প্রস্তাবনা দিয়েছেন। এর মধ্যে ১৩টি নতুন বিভাগ চালু, পরিবহন সংকট নিরসনে নতুন বাস, নতুন ছাত্র হল নির্মাণ এবং একটি সুইমিং পুলের দাবি জানানো হয়েছে। বাণিজ্যমন্ত্রী বলেছেন, তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলেছেন যে বিচ্ছিন্নভাবে না করে সমস্ত উন্নয়ন পরিকল্পনাগুলোকে একটি সমন্বিত প্রকল্পের আওতায় এনে প্রস্তাব করতে। সরকারের পক্ষ থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা করা হবে।আরও পড়ুন, বরিশাল বিশ্ববিদ্যালয়ে বহিষ্কৃত পরীক্ষার্থীর হামলায় ৪ স্টাফ আহতঅনুষ্ঠানের সভাপতি শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান বলেছেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে এবং ব্যবসার উদ্দেশ্যকে সফল করতে এসএমই ফাউন্ডেশন সবসময় আপনাদের পাশে আছে। উদ্যোক্তাদের সহজ শর্তে অর্থায়নের লক্ষ্যে এসএমই ফাউন্ডেশন থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা প্রদান করা হচ্ছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম এবং অন্যান্য বিশেষ অতিথিরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাস্ট ক্যারিয়ার ক্লাবের এক্সিকিউটিভ মেম্বার তাসনিয়া ইকবাল।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত