প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬
শ্রীপুরে রাজাবাড়ী বাজার ইজারা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
এম. মুনসুরুল ইসলাম মাসুম, , শ্রীপুর, গাজীপুর : ||
গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নে বাজার ইজারা প্রদানকে কেন্দ্র করে ছড়ানো অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি নেতা শাহানুর সরকার। গতকাল শনিবার (১১ এপ্রিল) বিকেল ৫টায় রাজাবাড়ী ব্যবসায়ী বাজার কমিটির কার্যালয়ে রাজাবাড়ী ইউনিয়ন বিএনপির আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাহানুর সরকার বলেন, তিনি রাজাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও রাজাবাড়ী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর পিতা মরহুম সরাফত আলী সরকার দীর্ঘদিন রাজাবাড়ী ইউনিয়নের জনগণের ভোটে নির্বাচিত একজন সৎ ও ন্যায়নিষ্ঠ চেয়ারম্যান ছিলেন।আরও পড়ুন, ঝিনাইদহে জ্বালানি তেল সঙ্কট নিরসনে করনীয় সম্পর্কে শরিফুল ইসলামতিনি বলেন, ছাত্রদল থেকে রাজনীতির পথচলা শুরু করে দীর্ঘদিন ধরে দলের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সমর্থনে তিনি রাজাবাড়ী ইউনিয়নসহ শ্রীপুর উপজেলায় উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন। শাহানুর সরকার অভিযোগ করেন, তাঁর জনপ্রিয়তা ও রাজনৈতিক অবস্থানকে ক্ষুণ্ন করতে একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু অখ্যাত প্রিন্ট মিডিয়ায় মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করছে। ইতোমধ্যে তিনি বিষয়টি দলের উচ্চপর্যায়ে অবহিত করে আইনগত পদক্ষেপ গ্রহণ করেছেন বলেও জানান। বাজার ইজারা প্রসঙ্গে তিনি বলেন, উপজেলা প্রশাসনের প্রকাশিত বিজ্ঞপ্তির ভিত্তিতে রাজাবাড়ী বাজার ইজারার জন্য ১৪ জন অংশগ্রহণ করলেও শেষ পর্যন্ত একজন দরদাতা দরপত্র জমা দেন। পরবর্তীতে সর্বোচ্চ দরদাতা হিসেবে সারোয়ার জামান (সেমু সরকার) ইজারা লাভ করেন, যা সম্পূর্ণ প্রশাসনিক প্রক্রিয়ায় এবং সরকারি নিয়ম মেনে সম্পন্ন হয়েছে।আরও পড়ুন, মাদারীপুরে প্রবাসীর স্ত্রী সীমার মরদেহ উদ্ধার করলেন থানা পুলিশতিনি আরও বলেন, ইজারাদার তাঁর বড় ভাই হলেও এ প্রক্রিয়ায় কোনো ধরনের রাজনৈতিক প্রভাব খাটানো হয়নি। একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ বিষয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে তাঁকে জড়ানোর চেষ্টা করছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। সংবাদ সম্মেলনে তিনি অপপ্রচারের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীদের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান এবং রাজাবাড়ী ইউনিয়নের উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় সকলের সহযোগিতা কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত