প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬
মাদারীপুরে প্রবাসীর স্ত্রী সীমার মরদেহ উদ্ধার করলেন থানা পুলিশ
মোঃ সবুজ খান,, মাদারীপুর প্রতিনিধি: ||
মাদারীপুর সদর উপজেলায় প্রবাসীর স্ত্রী সীমা আক্তার (১৯) এর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের তিথিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সীমা আক্তার রাজৈর উপজেলার ঈশিবপুর ইউনিয়নের শাখারপাড়া এলাকার আলিফ মোল্লার স্ত্রী। তিনি বাবার বাড়িতে অবস্থান করছিলেন।আরও পড়ুন, উদ্ভাবনী বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মিঠাপুকুরে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলাপারিবারিক সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে জীবিকার তাগিদে সীমার স্বামী আলিফ মোল্লা ইউরোপে পাড়ি জমান। এরপর থেকে বিভিন্ন পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে মোবাইল ফোনে মনোমালিন্য চলছিল। বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে সীমার সঙ্গে ফোনে কথা বলার সময় তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে নিজ কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় পাশের কক্ষে থাকা তার ছোট বোন সাদিয়া (১৫) বিষয়টি বুঝতে পেরে চিৎকার করলে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে যান।আরও পড়ুন, ঝিনাইদহে জ্বালানি তেল সঙ্কট নিরসনে করনীয় সম্পর্কে শরিফুল ইসলামহাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের পুলিশ ইনচার্জ এএসআই জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত