প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬
পলাশবাড়ীতে গ্রীন ফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
পলাশবাড়ী, (গাইবান্ধা) প্রতিনিধিঃ ||
গাইবান্ধার পলাশবাড়ী পৌরশহরের গ্রীন ফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৯ এপ্রিল) দিনব্যাপী অত্র শিক্ষাপ্রতিষ্ঠান মিলায়তনে প্রতিষ্ঠান অধ্যক্ষ রামদেব চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সহ-পরিচালক মোছা. মনোয়ারা বেগম। বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মাহফুজ সিদ্দিক টিপু। আরও পড়ুন, পলাশবাড়ী পৌর গণঅধিকার পরিষদের কমিটি গঠন: সভাপতি এমদাদুল, সাধারণ সম্পাদক মমিনুলঅন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অত্র শিক্ষাপ্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক অমূল্য চক্রবর্তী, মোশাহেদুল ইসলাম, আব্দুল্লাহ আল আরিফ নোমান, সহকারি শিক্ষক শাহ মোহাম্মদ মুজাহিদ আনোয়ার, সরদার মুহাম্মদ মাহমুদুল আলম, অনুরাধা রায়, শিক্ষার্থীদের মধ্যে আল রাফি মন্ডল, সুবাঈদ ইসলাম প্রমুখ। আরও পড়ুন, নিলাম ঘিরে ভুল বোঝাবুঝি গঙ্গাচড়ার মন্থনা হাটে ইট উত্তোলন বন্ধ, ভোগান্তিতে জনসাধারণএসময় অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী-শিক্ষার্থী, অভিভাবক ও কর্মচারীবৃন্দ ছাড়াও অন্যান্যরা উপস্থিত ছিলেন। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন শিক্ষার্থী ফাইমা ইসলাম বাঁধন। এ বছর অত্র শিক্ষাপ্রতিষ্ঠান হতে এসএসসি পরীক্ষায় ১১২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে বলে জানা যায়।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত