প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬
পলাশবাড়ী পৌর গণঅধিকার পরিষদের কমিটি গঠন: সভাপতি এমদাদুল, সাধারণ সম্পাদক মমিনুল
মুশফিকুর রহমান মিলটন,, পলাশবাড়ী, (গাইবান্ধা) প্রতিনিধিঃ ||
গণঅধিকার পরিষদ, গাইবান্ধা জেলা শাখার অধীনে পলাশবাড়ী পৌর শাখার এক বছর মেয়াদি কমিটি অনুমোদন দেয়া হয়েছে। গত ৭ এপ্রিল ২০২৬ তারিখে জেলা সভাপতি এস.এম. মামুন ও সাধারণ সম্পাদক মো. সামিউল ইসলামের সাক্ষরিত এক পত্রে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত কমিটি গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার ও জাতীয় স্বার্থের ভিত্তিতে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে। পাশাপাশি বৈষম্যমুক্ত বাংলাদেশ গঠনে সংগঠনের কার্যক্রম আরও বেগবান হবে বলেও সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।কমিটিতে মো. মমিরুল ইসলাম এমদাদুলকে সভাপতি, মো. জিয়াউর রহমানকে সিনিয়র সহ-সভাপতি এবং মো. হামিদুল সেখ ও মো. সুলতান মজকুরিকে সহ-সভাপতি করা হয়েছে। মো. মমিনুল ইসলাম সাধারণ সম্পাদক এবং মো. রশিদুল সরকার (সিনিয়র), মো. শামসুল শেখ ও মো. মহব্বত আলীকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে।আরও পড়ুন, ধলেশ্বরী নদীতে নৌ-দুর্ঘটনা, ১১ শ্রমিক নিরাপদে উদ্ধারসাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আসাদুজ্জামান ফিরোজ। যুগ্ম সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মোঃ ফারুক হাসান (সিনিয়র), মো. মন্টু মিয়া ও মো. সোহেব মিয়াকে। দপ্তর সম্পাদক মো. জায়দাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. গোলাম মিয়া এবং অর্থ সম্পাদক মো. তারা মিয়া। এছাড়া ধর্ম বিষয়ক সম্পাদক মো. সুজন শেখ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. মানিক মিয়া, শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মো. রঞ্জু খান, মহিলা বিষয়ক সম্পাদক মোছা. রেখা বেগম, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. লতিব সরকার, আইন বিষয়ক সম্পাদক মো. শহিদুল ইসলাম এবং ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক হিসেবে মো. আবেদ আলী ও মো. রবিউল মিয়াকে দায়িত্ব দেয়া হয়েছে।আরও পড়ুন, নিলাম ঘিরে ভুল বোঝাবুঝি গঙ্গাচড়ার মন্থনা হাটে ইট উত্তোলন বন্ধ, ভোগান্তিতে জনসাধারণকমিটির কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন এম.জি রব্বানী, মো. সিয়াম আহম্মেদ, মো. রাশিদুল ইসলাম ও মো. আনারুল ইসলাম।নবগঠিত এই কমিটি পলাশবাড়ী পৌর এলাকায় সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করবে এবং জনসম্পৃক্ত বিভিন্ন বিষয়ে ইতিবাচক ভূমিকা রাখবে বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেছেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত