প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬
বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারজানা সিঁথি
সংবাদ দিগন্ত ||
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশ নিতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আলোচিত মডেল ও অ্যাক্টিভিস্ট ফারজানা সিঁথি।শনিবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।ফরম সংগ্রহের পর সাংবাদিকদের তিনি বলেন, তিনি পরে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত ব্রিফ করবেন। তবে তিনি জানান, নড়াইল-২ আসন থেকে ফরম নিয়েছেন এবং চূড়ান্তভাবে মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদী।আরো পড়ুন , গণতান্ত্রিক চর্চায় মনোনয়ন বাছাই হবে : রিজভীফারজানা সিঁথি যশোর জেলার বাসিন্দা। তিনি এর আগে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের বরগুনা সদর শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের শিক্ষার্থী।২০২৪ সালের আগস্টে শাহবাগ এলাকায় একটি ঘটনাকে কেন্দ্র করে সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে বাকবিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তিনি আলোচনায় আসেন।এবার বিএনপির রাজনীতিতে তার সক্রিয় অংশগ্রহণ নতুন করে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত