প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬
১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
সংবাদ দিগন্ত ||
আগামী ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ বিতরণে প্রি-পাইলট কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে টাঙ্গাইল সদরের শহীদ মারুফ স্টেডিয়ামে।এই কর্মসূচির মাধ্যমে দেশের ১১টি উপজেলায় একযোগে ‘কৃষক কার্ড’ কার্যক্রমের প্রাথমিক যাত্রা শুরু হবে বলে জানানো হয়েছে।যে ১১টি উপজেলায় এ কার্যক্রম চালু হচ্ছে, সেগুলো হলো— টাঙ্গাইল সদর, পঞ্চগড় সদর, পঞ্চগড়ের বোদা, বগুড়ার শিবগঞ্জ, ঝিনাইদহের শৈলকুপা, পিরোজপুরের নেছারাবাদ, কক্সবাজারের টেকনাফ, কুমিল্লার আদর্শ সদর, জামালপুরের ইসলামপুর, রাজবাড়ীর গোয়ালন্দ এবং মৌলভীবাজারের জুড়ী উপজেলা।আরো পড়ুন ,র্যাবের উদ্যোগে চাঁদাবাজদের নিরপেক্ষ তালিকা তৈরির কাজ শুরুসরকারি সূত্র জানায়, কৃষকদের আর্থিক সেবা সহজীকরণ, ভর্তুকি প্রদান প্রক্রিয়া ডিজিটালাইজেশন এবং কৃষি খাতে স্বচ্ছতা বাড়ানোর লক্ষ্যেই এই ‘কৃষক কার্ড’ কার্যক্রম চালু করা হচ্ছে।প্রাথমিক পর্যায়ে এই পাইলট কর্মসূচির ফলাফল পর্যালোচনা করে পরবর্তীতে সারাদেশে এটি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।কর্মসূচি উদ্বোধনের মাধ্যমে কৃষকদের জন্য একটি সমন্বিত ডিজিটাল সেবা কাঠামো গড়ে তোলার উদ্যোগ আরও একধাপ এগিয়ে যাবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত