প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬
কুষ্টিয়ার মিরপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, স্কুল পিয়ন গ্রেফতার
সংবাদ দিগন্ত ||
শুক্রবার (১০ এপ্রিল) রাতে ভুক্তভোগী শিক্ষার্থীর মা বাদী হয়ে মিরপুর থানায় মামলা দায়ের করেন। পরে শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানায়, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদের আওতায় আনা হয়েছে।ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৯ এপ্রিল)। ওই দিন সকাল ৯টার দিকে বিদ্যালয়ে এক অনুষ্ঠানে অংশ নিতে যায় ছাত্রীটি। কিন্তু সন্ধ্যা গড়িয়ে গেলেও সে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন।পরে রাত ৮টার দিকে পরিবারের লোকজন বিদ্যালয়ে গিয়ে পিয়ন হামিদুলের কাছে জানতে চান মেয়েটির অবস্থান সম্পর্কে।আরো পড়ুন , একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়ে আলোচনায় মা, সুস্থ সবাই এ সময় তিনি জানান, স্কুলে কেউ নেই এবং তিনি বিদ্যালয়ের চাবি দিতে অস্বীকৃতি জানান। এতে সন্দেহ হলে স্থানীয়দের উপস্থিতিতে পরে চাবি নিয়ে বিদ্যালয়ে প্রবেশ করা হয়। সেখানে অচেতন অবস্থায় ছাত্রীটিকে উদ্ধার করা হয়।পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মেডিকেল পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে। তবে বর্তমানে তিনি আশঙ্কামুক্ত এবং চিকিৎসাধীন রয়েছেন।পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এদিকে, এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত