প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬
গণতান্ত্রিক চর্চায় মনোনয়ন বাছাই হবে : রিজভী
সংবাদ দিগন্ত ||
সংরক্ষিত নারী আসনে প্রার্থী মনোনয়নে যোগ্যতা, রাজনৈতিক ভূমিকা এবং সামাজিক গ্রহণযোগ্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।শনিবার (১১ এপ্রিল) বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টন-এ দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, আন্দোলন-সংগ্রামে যাদের ভূমিকা রয়েছে, সংসদে কথা বলার দক্ষতা রয়েছে এবং সমাজে যাদের সুনাম রয়েছে—তাদের মধ্য থেকেই দল প্রার্থী বাছাই করবে।আরো পড়ুন , ওয়াদা ভঙ্গের পরিণতি ভালো হয় না সরকারকে সতর্ক করলেন : নাহিদ ইসলামরিজভী জানান, সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম বিক্রি ও জমা কার্যক্রম চলছে। গত শুক্রবার প্রায় পাঁচ শতাধিক ফরম বিক্রি হয়েছে। শনিবার সকাল থেকে ফরম বিতরণ ও জমা কার্যক্রম অব্যাহত রয়েছে।তিনি আরও জানান, আগামী কয়েক দিনের মধ্যে আবেদন যাচাই-বাছাই শেষে দলীয় মনোনয়ন বোর্ড চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।রিজভী বলেন, দীর্ঘ ১৬–১৭ বছরের রাজনৈতিক সংগ্রামের পর গণতান্ত্রিক চর্চার যে সুযোগ তৈরি হয়েছে, তা সর্বোচ্চভাবে ব্যবহার করতে হবে।তিনি আরও আশা প্রকাশ করেন, একটি সুষ্ঠু ও জবাবদিহিমূলক রাজনৈতিক পরিবেশ গড়ে উঠবে, যেখানে সরকারি ও বিরোধী উভয় দলই গণতান্ত্রিক রীতিনীতি অনুসরণ করবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত