প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬
২০২৬ এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা শিক্ষা বোর্ড
সংবাদ দিগন্ত ||
২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার কেন্দ্র তালিকা ও প্রশাসনিক নির্দেশনা প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। (১০ এপ্রিল) বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়। এতে কেন্দ্রের নাম, কেন্দ্র কোড, কেন্দ্রের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠান, ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং তত্ত্বাবধায়ক কর্মকর্তাদের বিস্তারিত তথ্য অন্তর্ভুক্ত রয়েছে।বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তারা সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষের কাছ থেকে কেন্দ্র ফি সংগ্রহ করবেন। এরপর জেলা প্রশাসকের মাধ্যমে পরীক্ষা সংক্রান্ত গোপনীয় কাগজপত্র ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী গ্রহণ করে পরীক্ষা পরিচালনা করবেন।আরো পড়ুন , পরীক্ষার “ছয় মাস পর আমিও ফেল করবো” : শিক্ষামন্ত্রীনির্দেশনায় আরও বলা হয়েছে, প্রতিদিন পরীক্ষা শেষে সন্ধ্যা ৭টার মধ্যে ওএমআর শিটের প্রথম অংশ ডাকযোগে ঢাকা শিক্ষা বোর্ডের কম্পিউটার কেন্দ্রে পাঠাতে হবে। একইসঙ্গে উত্তরপত্রগুলো পরীক্ষা নিয়ন্ত্রকের নিকট নির্ধারিত নিয়ম অনুযায়ী পাঠাতে হবে।ভেন্যু কেন্দ্রগুলো মূল কেন্দ্রের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্র গ্রহণ করে পরীক্ষা পরিচালনা করবে এবং পরীক্ষা শেষে সব নথি মূল কেন্দ্রের কাছে জমা দেবে।এছাড়া জেলা সদরে জেলা প্রশাসক এবং উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার পরীক্ষাকেন্দ্রের তত্ত্বাবধায়ক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়েছে।পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্তভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা কঠোরভাবে অনুসরণের আহ্বান জানিয়েছে শিক্ষা বোর্ড।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত