প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬
মেসির শক্তিশালী শটে ভেঙে গেল ক্যামেরা আলোচনার কেন্দ্রবিন্দুতে আর্জেন্টাইন সুপারস্টার
সংবাদ দিগন্ত ||
নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে ম্যাচ সামনে রেখে অনুশীলনে ব্যস্ত সময় পার করছিল ইন্টার মিয়ামি। তবে সেই অনুশীলনের একটি ঘটনা ঘিরে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি।অনুশীলনের এক পর্যায়ে মেসি একটি শক্তিশালী শট নেন। শটটি নির্ধারিত লক্ষ্যে না গিয়ে কয়েক মিটার দূরে থাকা এক ফটোগ্রাফারের ক্যামেরায় সরাসরি আঘাত করে।আরো পড়ুন , ঘটনার আকস্মিকতায় মুহূর্তেই ক্যামেরার লেন্স ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এতে হতবাক হয়ে পড়েন ওই ফটোগ্রাফার, কারণ ম্যাচ কাভারেজের জন্য ব্যবহৃত তার গুরুত্বপূর্ণ সরঞ্জামটি অচল হয়ে পড়ে।ঘটনাটি সেখানে উপস্থিত একজন রিপোর্টার ভিডিও করেন, যেখানে স্পষ্ট দেখা যায় বলটি সরাসরি ক্যামেরায় গিয়ে লাগে।ভিডিওটি প্রকাশের পর তা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। মেসির ভক্তদের মধ্যে বিষয়টি নিয়ে শুরু হয় নানা আলোচনা ও প্রতিক্রিয়া।তবে ঘটনাটি দুর্ঘটনাবশত ঘটেছে বলেই ধারণা করা হচ্ছে, এবং এতে কোনো ধরনের উদ্দেশ্য ছিল না বলে ফুটবল বিশ্লেষকরাও মত দিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত