প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬
শিশু নির্যাতন ঘিরে সংঘর্ষ মামা গুরুতর আহত
সংবাদ দিগন্ত ||
কুমিল্লার মুরাদনগরে ৮ বছর বয়সী এক শিশুর ওপর নির্যাতনের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার ঘটে যাওয়া এ ঘটনায় অভিযুক্ত মেহেদী হাসানকে আটক করা হয় এবং পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।পুলিশ জানায়, ভুক্তভোগী শিশুটি পরিবারের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে এলে এ ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে। পরে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয় এবং তার মেডিকেল পরীক্ষা চলছে।আরো পড়ুন , সরকারি দল ওয়াদা ভঙ্গ করেছে: জামায়াত আমিরএ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।এদিকে ঘটনার প্রতিবাদ করতে গেলে শিশুটির পরিবারের এক সদস্যের ওপর হামলার অভিযোগও উঠেছে, যেখানে তিনি গুরুতর আহত হন।পুলিশ জানিয়েছে, এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সব বিষয় তদন্ত করে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত