প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬
টেকনাফে ৪২ হাজার ইয়াবা উদ্ধার তিনজন পাচারকারী আটক মোবাইলও গাড়ি জব্দ
ফজলে হুদা অনিক , কক্সবাজার ||
মাদককে জিরো টলারেন্স বাস্তায়ন করতে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। তারেই নিরিখে শুক্রবার ভোর রাতে কক্সবাজারের টেকনাফে কারগাড়িতে করে অভিনব কায়দা মাদক পাচার কালে তেলের ট্যাংকের ভেতর থেকে প্রায় ৪২ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসময় গার্ড বাংলাদেশ (বিজিবি) চালকসহ তিন পাচারকারীকে আটক করেছে। মাদক পাচারের কাজে ব্যবহারিত কারসহ তিনটি মোবাইল জব্দ করা হয় আটক ব্যক্তিরা হলেন টেকনাফের উত্তর পাড়া এলাকার বাসিন্দা মো. মাসুদ শরিফ (২২), কক্সবাজার সদর উপজেলার সমিতিপাড়া এলাকার বাসিন্দা মোসা. বিউটি (২৭) ও মোসা. মাহিম (১৯)। আরো পড়ুন , হরমুজে অনুমতি না পেয়ে ফিরছে ‘বাংলার জয়যাত্রা’শুক্রবার (১০ এপ্রিল) উখিয়ার (৬৪ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম এই বিষয়টি নিশ্চিত করেছেন। বিজিবি জানায়, ভোর রাতে টেকনাফ হতে আসা কক্সবাজারগামী একটি প্রাইভেটকার শীলখালী অস্থায়ী চেকপোস্টে পৌঁছালে গাড়িতে তল্লাশি চালানো শুরু হয় একপর্যায়ে গাড়িটির তেলের ট্যাংকের ভেতরে কসটেপ দিয়ে মোড়ানো ২১টি পোটলায় প্রায় ৪২ হাজার ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি। জানা গেছে তাঁরা টেকনাফ থেকে গাড়িটি কক্সবাজারে যাচ্ছিলেন। এ সময় মাদক পাচারকাজে ব্যবহৃত প্রাইভেটকারও মোবাইৱ জব্দ করা হয়েছে। লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম জানান এ ছাড়া কারা চোরাচালানিতে জড়িত অন্যদের শনাক্ত করতে নজরদারি বাড়ানো হয়েছে। আটককৃতদেরকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরো জানান সীমান্ত এলাকায় চোরাচালানী প্রতিরোধকল্পে নজরদারী বাড়ানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত