প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ এপ্রিল ২০২৬
প্রতিপক্ষের আক্রমণে রূপগঞ্জে অটোরিকশা চালক নিহত
সংবাদ দিগন্ত ||
নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় আব্দুল লতিফ নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার তারাবো পৌরসভার বরপা এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ জানায়, নিহত আব্দুল লতিফ তার অটোরিকশাটি বরপা বাসস্ট্যান্ডের কাছে একটি চাকা মেরামতের দোকানের সামনে রাখেন। এ নিয়ে স্থানীয় যুবক জসীম মুন্সির সঙ্গে তার কথা কাটাকাটি হয়।আরো পড়ুন , বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচনে ভোটগ্রহণ শেষ, গণনা চলছেএকপর্যায়ে জসীম মুন্সি তার ওপর হামলা চালালে আব্দুল লতিফ গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাছের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত জসীম মুন্সিকে আটক করেছে।রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক নাজিম উদ্দিন জানিয়েছেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত