প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬
সায়েদাবাদের ৫০ অবৈধ বাস কাউন্টার সিলগালা, ডিএসসিসি অভিযান
সংবাদ দিগন্ত ||
রাজধানীর সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল এলাকায় শৃঙ্খলা ও যানজট কমানোর লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) উচ্ছেদ অভিযান চালিয়েছে।বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু আসলামের নেতৃত্বে এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারী ট্রাফিক ও ওয়ারী বিভাগের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সায়েদাবাদ হুজুরের বাড়ির সামনে থেকে সায়েদাবাদ জনপদ মোড় পর্যন্ত প্রায় ৫০টি অনুমোদনহীন ও অবৈধ বাস কাউন্টার উচ্ছেদ ও সিলগালা করা হয়।আরো পড়ুন , পহেলা বৈশাখে রাজধানীতে ডিএমপির সম্পূর্ণ নিরাপত্তাএর আগে বুধবারও সায়েদাবাদ এলাকার গোলাপবাগ মোড় থেকে হুজুরের বাড়ি পর্যন্ত ১৮টি বাস কাউন্টার উচ্ছেদ করা হয়েছিল। অভিযানে স্টারলাইন, হিমাচল, শ্যামলী, সাকুরা, লাবিবা, শান্তি, ইকোনো, সারা এক্সপ্রেস, ইউনিক লাক্সারী, দোলা ও গোল্ডেন পরিবহণসহ মোট ৫০টি কাউন্টারে তালা লাগিয়ে সিলগালা করা হয়।অভিযান চলাকালীন ট্রাফিক ওয়ারী বিভাগের ডিসি মো. আজাদ রহমান, এডিসি মো. আবু তাহের ইসলাম, টিআই মো. রবিউল ইসলাম, সুকুমার বরমন উপস্থিত ছিলেন। অভিযানে সংশ্লিষ্টদের ভবিষ্যতে রাস্তা বা ফুটপাত দখল না করার জন্য সতর্ক করা হয়।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত