প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬
বিসিবি প্রথম শ্রেণির ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বাড়াল
সংবাদ দিগন্ত ||
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রথম শ্রেণির ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি উল্লেখযোগ্যভাবে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। বুধবার বোর্ডের দ্বিতীয় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল সংবাদ সম্মেলনে জানান, পুরুষ ও নারী ক্রিকেটারদের জন্য নতুন কাঠামো প্রণীত হয়েছে। এখন থেকে নারী ক্রিকেটাররা টি-টোয়েন্টি ম্যাচে ১০ হাজার, ওয়ানডেতে ১৫ হাজার এবং লঙ্গার ভার্সনের জন্য ২০ হাজার টাকা পাবেন। পুরুষদের জন্য লঙ্গার ভার্সনের ম্যাচ ফি ১ লাখ টাকা, যা আগে ছিল ৭০ হাজার টাকা।আরো পড়ুন , বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন তুললেন আসিফ মাহমুদমেয়েদের ঘরোয়া ক্রিকেটের চুক্তিভুক্ত ৩০-৩৫ জন ক্রিকেটারের মাসিক বেতন ৩০ হাজার থেকে বাড়িয়ে ৪০ হাজার টাকা করা হয়েছে। এছাড়া ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটাররা ৬৫ হাজার, ‘বি’ ক্যাটাগরি ৫০ হাজার এবং ‘সি’ ক্যাটাগরির ক্রিকেটাররা ৪০ হাজার টাকা মাসিক বেতন পাবেন।তামিম বলেন, “কিছু সংখ্যা দেখে আমি ব্যক্তিগতভাবে অবাক হয়েছি। আমরা তুলনামূলক ভালো সিদ্ধান্ত নিয়েছি যা ক্রিকেটারদের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে।”
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত