প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬
চলতি অর্থবছরে প্রবাসী আয় বেড়ে ২০.৬% বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব
সংবাদ দিগন্ত ||
চলতি এপ্রিল মাসের প্রথম সাত দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্সে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে। এ সময়ে প্রবাসীরা পাঠিয়েছেন ৮২৩ মিলিয়ন মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ২৯ দশমিক ৫ শতাংশ বেশি।বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বুধবার এই তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, চলতি এপ্রিলের প্রথম সাত দিনে রেমিট্যান্স এসেছে ৮২ কোটি ৩০ লাখ ডলার, যেখানে গত বছরের একই সময়ে এসেছে ৬৩ কোটি ৬০ লাখ ডলার।আরো পড়ুন , বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় উত্থানচলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকে ৭ এপ্রিল পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স প্রবাহ হয়েছে ২৭ দশমিক ০৩ বিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এটি ছিল ২২ দশমিক ৪২ বিলিয়ন ডলার। ফলে চলতি অর্থবছরে প্রবাসী আয়ের বৃদ্ধি ২০ দশমিক ৬ শতাংশ।বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, বৈধ চ্যানেলের মাধ্যমে অর্থ প্রেরণার প্রবণতা বৃদ্ধি এবং প্রণোদনা সুবিধা বজায় থাকায় রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা বজায় রয়েছে। এ ধারা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত