প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬
পাঁচ বিভাগে কালবৈশাখীর হুঁশিয়ারি নদীবন্দরে সংকেত জারি
সংবাদ দিগন্ত ||
দেশের পাঁচ বিভাগে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর সঙ্গে থাকতে পারে বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি।বৃহস্পতিবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এই সতর্কতা জারি করা হয়।আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা তারও বেশি গতিতে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।আরো পড়ুন , বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোটযুদ্ধ শুরু উৎসবমুখর পরিবেশে ভোটারদের দীর্ঘ লাইনএ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।এছাড়া দেশের অন্যান্য জেলাগুলোতেও দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব এলাকায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।সেইসব নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।বিশেষজ্ঞরা বলছেন, কালবৈশাখী মৌসুমে এ ধরনের হঠাৎ ঝড়-বৃষ্টি স্বাভাবিক হলেও এতে জনসাধারণকে সতর্ক থাকতে হবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত