প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোটযুদ্ধ শুরু উৎসবমুখর পরিবেশে ভোটারদের দীর্ঘ লাইন
সংবাদ দিগন্ত ||
ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ আসনের উপনির্বাচন এবং শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।নির্বাচনকে কেন্দ্র করে দুই এলাকায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে দীর্ঘ লাইন দেখা গেছে।বগুড়া-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির মো. রেজাউল করিম বাদশা, জামায়াতে ইসলামীর মো. আবিদুর রহমান এবং বিডিপির মো. আল-আমিন তালুকদার। এই আসনের ১৫০টি ভোটকেন্দ্রের ৮৩৫টি ভোটকক্ষে মোট ৪ লাখ ৫০ হাজার ৩০৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।আরো পড়ুন , যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি: হরমুজ খুলতেই কমছে তেলের দাম, স্বস্তির আশা বাংলাদেশেঅন্যদিকে শেরপুর-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির মো. মাহমুদুল হক রুবেল, জামায়াতের মো. মাসুদুর রহমান মাসুদ এবং বাসদ (মার্কসবাদী) প্রার্থী মো. মিজানুর রহমান। এই আসনের ১২৮টি কেন্দ্রে ৭৫১টি ভোটকক্ষে ৪ লাখ ৯ হাজার ৮০৬ জন ভোটার ভোট দিচ্ছেন।নির্বাচনকে ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার সদস্যরা মাঠে দায়িত্ব পালন করছেন, যাতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়।উল্লেখ্য, ত্রয়োদশ সংসদ নির্বাচনে দুটি আসনে নির্বাচিত হওয়ার পর একটি আসন ছেড়ে দেওয়ায় বগুড়া-৬ এ উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। অন্যদিকে প্রার্থীর মৃত্যুজনিত কারণে স্থগিত হওয়া শেরপুর-৩ আসনে আজ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত