প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬
ঢামেক–ঢাবি শিক্ষার্থী সংঘর্ষে জরুরি বিভাগে চিকিৎসাসেবা বন্ধ
ডেস্ক ||
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মারামারি হয়েছে। এতে দুই পক্ষের কয়েকজন আহত হয়েছেন। বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে এই মারামারি শুরু হয়।জরুরি বিভাগের চিকিৎসকরা বলেন, বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী চিকিৎসার জন্য আসেন। তার চিকিৎসাপত্র লেখা হয়। কিন্তু সরকারি ওষুধ না থাকায় তাকে বাইরে থেকে ওষুধ কিনতে বলা হয়। কিছুক্ষণ পর ওই শিক্ষার্থী ও তার বন্ধুরা এসে চিকিৎসকের সঙ্গে খারাপ ব্যবহার করতে থাকে।আরও পড়ুন, ঝুঁকিপূর্ণ অঞ্চলে হাম-রুবেলা টিকাদান শুরু কালএক পর্যায়ে তারা বলে, কি ওষুধ লিখে দিয়েছেন, বাইরে পাওয়া যাচ্ছে না। এরপর তারা চিকিৎসকদের মারতে শুরু করে। এরপর পরিস্থিতি উত্তপ্ত হয় এবং কয়েক দফায় মারামারি ও ধাওয়া পাল্টাধাওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের দায়িত্বে থাকা মো. ফারুক বলেন, বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকদের মারামারি হয়েছে। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।আরও পড়ুন, স্বাস্থ্যখাতে সুফল পেতে প্রযুক্তির সাথে নৈতিকতা দরকার: স্বাস্থ্যমন্ত্রীএ ঘটনার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নতুন করে রোগী নেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। পরিস্থিতি উত্তপ্ত রয়েছে। আপাতত জরুরি বিভাগে চিকিৎসাসেবা বন্ধ।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত