প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬
শরীয়তপুরে পোকাযুক্ত গুড়ে বিশুদ্ধ খাদ্য আদালতের ২ লক্ষ টাকা জরিমানা
মেহেদী হাসান আলমগীর, , শরীয়তপুর জেলা প্রতিনিধিঃ ||
বুধবার ০৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ শরীয়তপুর জেলার বিশুদ্ধ খাদ্য আদালতে (সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১) দুপুর ১২:৩০ ঘটিকায় জনাব লাভলী শীল, বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ও ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক নিরাপদ খাদ্য আইনে ১টি মামলার রায় ঘোষণা করা হয়েছে। শরীয়তপুর জেলার সদর উপজেলার চৌরঙ্গী মোড় এলাকা সংলগ্ন ''আল আকসা সুপার মার্কেট" নামক খাদ্য স্থাপনায় এই বছরের মার্চ মাসে পবিত্র রমজান উপলক্ষে বিশেষ মনিটরিং অভিযানকালে নকল বিএসটিআইয়ের লেবেল যুক্ত মশলা, লেবেলবিহীন বিভিন্ন খাদ্যপণ্য ও যথাযথ মোড়কীকরণ বা লেবেল সংযুক্ত না করে গুড় বিক্রির উদ্দেশ্য সংরক্ষণ করতে দেখা যায়। এছাড়াও এই গুড় গুলো ছিলো অত্যন্ত নিম্নমানের ও অসংখ্য পোকা গুড়ের মধ্যে কিলবিল করছিল। আরও পড়ুন, সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে মানসম্মত সেবা নিশ্চিতে জোর দিলেন এমপি মান্নানজনস্বার্থের জন্য মারাত্মক ক্ষতিকর এবং ভোক্তার অধিকার পরিপন্থী এই সকল কার্যক্রমের জন্য বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয় শরীয়তপুর উক্ত প্রতিষ্ঠানটির মালিকের বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইন-২০১৩ এর ২৩, ৩২(খ), ৩২(গ) ও ৩৩ ধারা মোতাবেক বিশুদ্ধ খাদ্য আদালতে নিয়মিত মামলা করে। সে প্রেক্ষিতে আজ সামারি ট্রায়ালের মাধ্যমে বিচারে উক্ত প্রতিষ্ঠানের মালিক মোঃ মোক্তার হোসেন সবুজ কে নিরাপদ খাদ্য আইনে দুই লক্ষ টাকা (২,০০,০০০/-) অর্থদন্ড জরিমানা প্রদান করা হয়।আরও পড়ুন, দিরাইয়ে মামলাবাজের দৌরাত্ম্যে পুরুষশূন্য মকসদপুর গ্রাম ভোগান্তিতে পরিবারনিরাপদ খাদ্য অফিসার, সুব্রত ভট্টাচার্য্য জানান " শরীয়তপুর জেলায় নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে বিশুদ্ধ খাদ্য আদালত ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ একযোগে জেলাব্যাপী কাজ করে যাচ্ছে। আজকের এই রায়ের মাধ্যমে আশা করা যায় খাদ্যদ্রব্য উৎপাদন ও বিক্রয়কারী প্রতিষ্ঠানগুলো নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার নিশ্চিতে আরও বেশি সক্রিয় হবে। ভোক্তাদের নিরাপদ খাদ্য প্রাপ্তির নিশ্চয়তা বিধানের লক্ষ্যে শরীয়তপুর জেলাব্যাপী আমাদের এই প্রচেষ্টা ও অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত