প্রিন্ট এর তারিখ : ২৭ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬
মহেশপুরে স্কুলছাত্রীকে গণধর্ষনের ঘটনায় পলাতক নয়ন আটক
আনিসুর রহমান রিপন, , মহেশপুর, ঝিনাইদহ বিশেষ প্রতিনিধি: ||
ঝিনাইদহের মহেশপুরে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে গণধর্ষণের পর ভিডিও ধারণ করে এলাকায় উল্লাশ করার ঘটনায় পলাতক আসামী নয়নকে (২২) আটক করেছে মহেশপুর থানা পুলিশ। বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর উপজেলার বাকা গ্রাম থেকে তাকে আটক করা হয়।আরও পড়ুন, লামা মাতামুহুরি কলেজে সরকারের উন্নয়ন কর্মসূচী নিয়ে উন্মুক্ত বৈঠকমহেশপুর থানার অফিসার ইনর্চজ (ওসি) মেহেদী হাসান জানান, মহেশপুরের বাগদিয়ারাইট গ্রামের স্কুলছাত্রীকে গণধর্ষণের পর পর থেকেই একই এলাকার গণধর্ষন মামলার আসামী নয়ন পলাতক ছিলো। তিনি আরো জানান, ইতি পুর্বে গণধর্ষন মামলার প্রধান আসামী হযরত (১৮) ও আসের আলী রাজুকে (১৮) আটক করা হয়। আরও পড়ুন, পলাশবাড়ী সূতি মাহমুদ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি শিক্ষার্থীদের বিদায়-নবীন বরণ ও দো’আ অনুষ্ঠিতউল্লেখ্যঃ গত ২৬ মার্চ সন্ধ্যায় উপজেলার সামন্তা বাগদিয়ারাইট গ্রামে ওই স্কুলছাত্রীকে পথ থেকে তুলে নিয়ে গিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। এ সময় ধর্ষকরা ধর্ষনের চিত্র ভিডিও ধারণ করে এবং পরে তা ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। শুধু তাই না এলাকায় উল্লাসও করে ধর্ষকরা। প্রথমে ঘটনাটি গোপন থাকলেও পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত