প্রিন্ট এর তারিখ : ২৭ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬
রহস্যময় হত্যাকাণ্ড শীতলক্ষ্যা নদীতে অজ্ঞাত যুবকের দেহ ভেসে উঠল
সংবাদ দিগন্ত ||
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার শিমুলিয়া সংলগ্ন শীতলক্ষ্যা নদীর কার্নিভাল ক্রু ঘাট থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই যুবককে ৪-৫ দিন আগে অন্যস্থানে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে।মরদেহটি উদ্ধার করার পর নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।আরো পড়ুন , পরকীয়া বিবাদে স্ত্রী হত্যা কুষ্টিয়া আদালতে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড পরিচয় শনাক্তের জন্য পিবিআইকে ডাকা হয়েছে। মৃত যুবকের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। রূপগঞ্জ থানায় এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।ইছাপুরা নৌ পুলিশের ইনচার্জ চিত্ত রঞ্জন জানান, পানিতে ভেসে ভেসে মরদেহটি শিমুলিয়ায় এসে পৌঁছেছে। ময়নাতদন্তের আগে মরদেহের পরিস্থিতি ও হত্যাকাণ্ডের বিস্তারিত তথ্য নিশ্চিতভাবে জানা যাচ্ছে না।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত