প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬
গভীর রাতে বাড়িতে ডাকাতি বাধা দিতে গিয়ে প্রাণ গেল নারীর
সংবাদ দিগন্ত ||
গাজীপুরে গভীর রাতে একটি বাড়িতে ডাকাতির ঘটনায় আসমা আক্তার নামে এক নারীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার পিরুজালী এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত দুইটার দিকে একদল ডাকাত বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে ফেলে। এ সময় আনিসুর রহমানের পুত্রবধূ আরিফা আক্তারের হাত-পা বেঁধে রাখা হয়।আরো পড়ুন , রাজশাহীতে সনদ ও মার্কশিট জালিয়াতি চক্রের দুই সদস্য গ্রেফতারডাকাতদের বাধা দিতে গেলে আসমা আক্তারের গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে ডাকাতরা প্রায় তিন লাখ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে পালিয়ে যায়।ঘটনার পর সকালে পুলিশ লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠায়।জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, এটি ডাকাতি নাকি অন্য কোনো ঘটনা—তা খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত