প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬
ঝুঁকিপূর্ণ ৩০ উপজেলায় হামের বিশেষ টিকা অভিযান শুরু লক্ষ্যমাত্রার ১৯% শিশু টিকা পেয়েছে
সংবাদ দিগন্ত ||
দেশব্যাপী হামের প্রাদুর্ভাব বৃদ্ধির মধ্যে সরকার গত ৫ এপ্রিল থেকে ঝুঁকিপূর্ণ ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করেছে। স্বাস্থ্য অধিদপ্তরের বুধবার (৮ এপ্রিল) প্রকাশিত তথ্য অনুযায়ী, এই কর্মসূচির প্রথম তিন দিনে ২ লাখ ২৮ হাজার ৪১৫ শিশুকে টিকা দেওয়া হয়েছে, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার ১৯ শতাংশ।সরকার আগামী ২২ এপ্রিল পর্যন্ত ছয় বিভাগের ৩০ জেলায় মোট ১২ লাখ ৩ হাজার ২৬৭ শিশুকে টিকা দেওয়ার পরিকল্পনা করেছে। টিকাদান কর্মসূচির আওতায় প্রথম ধাপের কার্যক্রম ইতিমধ্যেই সফলভাবে শুরু হয়েছে।আরো পড়ুন , অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপারদের পদক্ষেপ বদলস্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ১২ এপ্রিল থেকে ঢাকার দুই সিটি করপোরেশন, ময়মনসিংহ সিটি ও বরিশাল সিটি করপোরেশনে টিকা কার্যক্রম শুরু হবে। এরপর ৩ মে থেকে দেশের সব জেলায় ব্যাপকভাবে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, দ্রুত ও ব্যাপক টিকাদানের মাধ্যমে শিশুমৃত্যুর ঝুঁকি কমানো সম্ভব। সরকার ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা একসাথে কাজ করে জনসাধারণকে সচেতন করতে এবং টিকাদান কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করতে নির্দেশ দিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত