প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬
মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে ইরান-যুক্তরাষ্ট্র দুই সপ্তাহের যুদ্ধবিরতি
সংবাদ দিগন্ত ||
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা কমাতে ইরান একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির সম্মতিতে দুই সপ্তাহের অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করেছে।মেহর নিউজ এজেন্সির বরাত দিয়ে ইরান জানিয়েছে, এই যুদ্ধবিরতি ‘ইরানের বিজয়’ হিসেবে দেখছে। তবে তারা স্পষ্ট করেছে, এটি যুদ্ধের সম্পূর্ণ সমাপ্তি নয়, বরং স্থায়ী সমাধানের দিকে একটি প্রাথমিক পদক্ষেপ।চুক্তি বাস্তবায়নে পাকিস্তানের সক্রিয় মধ্যস্থতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও ফিল্ড মার্শাল আসিম মুনিরের প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এই অস্থায়ী বোঝাপড়া গড়ে উঠেছে।আরো পড়ুন , নেতানিয়াহুর দাবি, ইরানের রেললাইন ও সেতুতে হামলাচুক্তি অনুসারে, স্থায়ী যুদ্ধবিরতি ও অন্যান্য বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা ইসলামাবাদে অনুষ্ঠিত হবে। আগামী শুক্রবার থেকে এই বৈঠক শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। উভয় পক্ষের প্রতিনিধিরা সেখানে মুখোমুখি বসে দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার উপায় খুঁজবেন।ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সতর্ক করেছে যে যুক্তরাষ্ট্রের ওপর পূর্ণ আস্থা নেই। তবে দুই সপ্তাহের এই সময়কে কূটনৈতিক সুযোগ হিসেবে ব্যবহার করা হবে।সংবাদে বলা হয়েছে, যুদ্ধবিরতির খবরে তেহরানের বাসিন্দারা রাস্তায় বের হয়ে উল্লাস করেছেন। স্থানীয় সময় বুধবার ভোরে শহরের বিভিন্ন প্রান্তে মিছিল অনুষ্ঠিত হয়, যেখানে বাসিন্দারা স্লোগান দিতে দেখা গেছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত