প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬
নিরাপদ সড়ক চাই: মিঠাপুকুরে শিক্ষার্থীদের আবারও সড়ক অবরোধ, ফুটওভার ব্রিজ ও ট্রাফিক ব্যবস্থার দাবি
মোত্তাছিন বিল্লাহ, , মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি: ||
রংপুর-ঢাকা মহাসড়কের মিঠাপুকুর উপজেলার ‘গড়ের মাথা’ এলাকায় নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা আবারও সড়ক অবরোধ করে আন্দোলন করেছেন। মঙ্গলবার উপজেলা প্রশাসনের সঙ্গে বৈঠকের কথা থাকলেও এর আগেই এলাকায় একাধিক সড়ক দুর্ঘটনা ঘটে, যা আন্দোলনকে আরও তীব্র করে তোলে।স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১১টার দিকে একটি সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। একই দিন দুপুর ২টার দিকে আরেকটি দুর্ঘটনায় আরও একজন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরপর এসব দুর্ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা এবং পুনরায় সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন।আরও পড়ুন, উন্নয়ন পরিকল্পনার কর্মশালার মধ্যেও কুষ্টিয়ায় বাড়ছে হামের ঝুঁকি ও আইন-শৃঙ্খলা উদ্বেগপরবর্তীতে মিঠাপুকুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিক জামান ও মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নুরুজ্জামান ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। পরে আন্দোলনরত শিক্ষার্থীদের মিঠাপুকুর উপজেলা পরিষদ চত্বরে নিয়ে যাওয়া হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ পারভেজ। তিনি শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, বিষয়টি দ্রুত সমাধানের জন্য হাইওয়ে সাসেক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।আরও পড়ুন, বগুড়ায় ভোক্তা অধিকারের অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে সিলিন্ডার গ্যাস ও মহরম আলী দই ঘরের ৯০০০০ টাকা জরিমানা!!থানার ওসি মোঃ নুরুজ্জামান বলেন, গড়ের মাথা মোড়ে একটি ট্রাফিক বক্স স্থাপন করা হবে এবং সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন। এ সময় মিঠাপুকুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম রব্বানী বলেন, তিনি সবসময় সাধারণ শিক্ষার্থীদের পাশে আছেন এবং তাদের দাবি যৌক্তিক। এছাড়াও এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে সারোয়ার বলেন, দ্রুত তাদের সব দাবি বাস্তবায়ন করে কার্যকর পদক্ষেপ নিতে হবে, অন্যথায় তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত