প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬
সবাইকে খুশি করা সম্ভব নয়
সংবাদ দিগন্ত ||
শোবিজ অঙ্গনে কাজ করলে প্রশংসা ও সমালোচনা—দুটোই সঙ্গী। তবে সমালোচনাকে ভয় পেয়ে থেমে থাকার পক্ষে নন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা।সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের নতুন অভিজ্ঞতা ও সমালোচনা নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি। উপস্থাপনায় নামার পর কিছু নেতিবাচক প্রতিক্রিয়া পেলেও সেটিকে বড় করে দেখছেন না ভাবনা।আরো পড়ুন , নতুন ওয়েব ফিল্মে সাফা কবিরতিনি বলেন, “গুটিকয়েক মানুষের জন্য আমি কাজ বন্ধ রাখতে পারি না। সবাইকে কখনোই খুশি করা সম্ভব নয়।”ভাবনা আরও জানান, নতুন কিছু শেখা ও অভিজ্ঞতা অর্জনই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে আরও বড় চ্যালেঞ্জ নিতে চান তিনি। এমনকি সুযোগ পেলে প্রধানমন্ত্রীর সাক্ষাৎকার নেওয়ার ইচ্ছার কথাও জানান এই অভিনেত্রী।সমালোচনার চেয়ে দর্শকদের ভালোবাসা ও উৎসাহকেই বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি। অভিনয়ের পাশাপাশি সাহিত্য ও চিত্রকলায়ও নিজের অবস্থান শক্ত করছেন ভাবনা।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত