প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬
দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস খাদে পড়ে নিহত ১ আহত ১২
সংবাদ দিগন্ত ||
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোমবার (৭ এপ্রিল) একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে একজন নিহত এবং ১২ জন আহত হয়েছেন।দুর্ঘটনাস্থল থেকে দাউদকান্দি হাইওয়ে পুলিশ আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে। গুরুতর আহত তিনজনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।নিহত বজলু মিয়া (৬০) পিরোজপুর জেলার মাঠবারিয়া উপজেলার হালতা গ্রামের মৃত শের আলীর ছেলে।আরো পড়ুন , ৯ এপ্রিল নির্বাচনের কারণে বগুড়া ও শেরপুরে সাধারণ ছুটিদাউদকান্দি হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, বরিশাল পাথরঘাটা থেকে আসা চট্টগ্রামগামী বালেশ্বর পরিবহনের একটি বাস (রেজি. নং ঢাকা মেট্রো-ব-১১-১২৫১) নিয়ন্ত্রণ হারিয়ে রায়পুর বাসস্ট্যান্ডের কাছে রাস্তার পাশে জলাশয়ে পড়ে।হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম আহত যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি এবং নিহতের লাশ বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত